May 23, 2026, 1:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ঢাবি নির্বাচন ঘিরে রাত ৮টা থেকে ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ

ঢাবি নির্বাচন ঘিরে রাত ৮টা থেকে ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আগেই গণবিজ্ঞপ্তি জারি করেছে।

শাহবাগ, দোয়েল চত্বর, পলাশী, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত দিকের প্রবেশপথগুলো বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের ফটোকপি দেখাতে হবে। জরুরি সেবা ছাড়া (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস) অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে ঢুকতে পারবে না।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন পরিবারের সদস্যরা প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *