May 23, 2026, 6:04 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ফরিদপুরে পাগলা ঘোড়ার তাণ্ডব, সাংবাদিকসহ আহত ১৫

ফরিদপুরে পাগলা ঘোড়ার তাণ্ডব, সাংবাদিকসহ আহত ১৫

প্রিয়াংকা সাহা , ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে পৌরসদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘোড়াটি সামনে যাকেই পাচ্ছে তাকেই তেড়ে গিয়ে কামড়াচ্ছে। গত দুই দিন ধরে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে আরও প্রায় ২০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪) প্রমুখ।

সাংবাদিক কাজী হাসান ফিরোজ বলেন,
“সকালে হাঁটতে বের হলে চৌরাস্তায় হঠাৎ ঘোড়াটি এসে কোমড়ে কামড় দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর থেকেই সেটি অস্বাভাবিক আচরণ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম জানান,
“সকালে ঘোড়ার কামড়ে কয়েকজন রোগী এসেছিলেন। তাদের টিটেনাস ও ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *