May 23, 2026, 6:05 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভারত থেকে আসা মরিচবাহী ট্রাকে অস্ত্র ও গুলি, চালক-হেলপার আটক

ভারত থেকে আসা মরিচবাহী ট্রাকে অস্ত্র ও গুলি, চালক-হেলপার আটক

নিজস্ব প্রতিবেদক

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় কাঁচামরিচবাহী একটি ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড এয়ারগান গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেট থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার বাসিন্দা চালক গুরজীত সালুজা (৩১) ও হেলপার রাম দাস নাওয়াদি (২৪)।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন-৪৯ এর হাবিলদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় ট্রাক (সিজি-০৪পিইউ-৫২৮৮) তল্লাশি চালায়। এ সময় একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগান গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা বলেন, তারা প্রথমবারের মতো বাংলাদেশে কাঁচামরিচবাহী ট্রাক নিয়ে এসেছেন। নিজেদের নিরাপত্তার জন্য স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনেছেন বলে দাবি করেন তারা।

তদন্তে জানা গেছে, ট্রাকটির কাঁচামরিচের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার শিমু এন্টারপ্রাইজ এবং এর সিএন্ডএফ এজেন্ট ওমর অ্যান্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি আমদানিকৃত ট্রাকের চালক অস্ত্র বহন করছে। পরে তল্লাশি চালিয়ে এয়ার পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে। আটক দুজনকে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *