May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিশ্বকাপ বাছাইয়ে নতুন মাইলফলক, মেসিকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদো

বিশ্বকাপ বাছাইয়ে নতুন মাইলফলক, মেসিকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রায় দুই যুগের ফুটবল দ্বৈরথ এখনো সমানতালে চলছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে। বয়সের ভারে ক্যারিয়ারের শেষ প্রান্তে হলেও রেকর্ডবুক এখনো পাল্টাচ্ছেন পর্তুগিজ তারকা। সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে রোনালদো ছাড়িয়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে।

লিসবনে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল ৫-০ ব্যবধানে জয় পায়। শুরু থেকেই মাঠে থাকা রোনালদো জোড়া গোল করে নিজের গোলসংখ্যা দাঁড় করালেন ৩৮-এ। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে যেখানে মেসির গোল সংখ্যা ৩৬।

এই অর্জনের ফলে বাছাইপর্বের সর্বকালের গোলদাতাদের তালিকায় রোনালদো এখন দ্বিতীয় স্থানে। তার ওপরে আছেন কেবল গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজ, যিনি করেছেন ৩৯ গোল।

৪০ বছর বয়সেও মাঠে দাপট দেখানো রোনালদোর সামনে এখন সুযোগ রুইজকে ছাড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোলদাতা হওয়ার। ফুটবল বিশ্ব তাকিয়ে আছে, রোনালদো কি পারবেন শেষ প্রান্তে এসেও আরেকটি ইতিহাস গড়তে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *