May 23, 2026, 4:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গাইবান্ধায় বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল নববধূ”

গাইবান্ধায় বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিল নববধূ”

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নববধূর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে। আহত নজরুল ইসলাম (২৫) ওই গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে। তিনি বিয়ে করেন পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলার মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে (২০)।

বিয়ের পর রাতেই নববধূকে বাড়ি তোলার পর বাসর ঘরে এ ঘটনা ঘটে। ধারালো ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দেন মোরশেদা। নজরুলের চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, “বিয়ের রাতেই নববধূ তার স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।”

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *