May 23, 2026, 4:59 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নামাজরত অবস্থায় গোখরার দংশনে গৃহবধূর মৃত্যু

নামাজরত অবস্থায় গোখরার দংশনে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব উত্তরের দুর্গম চরাঞ্চলে নামাজ আদায়কালে গোখরা সাপের দংশনে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ফাতেমা ওই গ্রামের বাসিন্দা আরিফুল মিয়াজির স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো এশার নামাজ পড়ছিলেন ফাতেমা বেগম। নামাজ শেষে সালাম ফেরানোর সময় আচমকা একটি গোখরা সাপ তাকে কোমরে দংশন করে। সাপটি মুহূর্তেই পাশের ঝোপে ঢুকে যায়। গুরুতর অবস্থায় ফাতেমাকে দ্রুত নৌপথে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা খবর পেয়ে ঝোপ থেকে বিষাক্ত গোখরাটি বের করে মেরে ফেলেন। তারা জানান, দুর্গম চরাঞ্চলে সম্প্রতি সাপের উপদ্রব বেড়ে গেছে। প্রায় ১০-১২ দিন আগে একই পরিবারের বসতঘর থেকেও আরেকটি গোখরা মারা হয়েছিল।

ফাতেমার স্বামী আরিফুল মিয়াজি বলেন, “আমরা দূর চরাঞ্চলে থাকি। কোনো হাসপাতাল বা চিকিৎসার ব্যবস্থা নেই। অনেক কষ্টে নৌকায় স্ত্রীকে হাসপাতালে আনতে হয়েছিল। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে।”

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, সাপের কামড়ে মৃত্যুর খবর পেয়েছেন। তবে এ ঘটনায় থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *