May 23, 2026, 1:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

টিআই চেয়ারম্যান: “জুলাই গণঅভ্যুত্থানের পরও দুর্নীতি রয়ে গেছে”

টিআই চেয়ারম্যান: “জুলাই গণঅভ্যুত্থানের পরও দুর্নীতি রয়ে গেছে”

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে দুর্নীতি এখনো পুরোপুরি নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ। তিনি বলেন, “দুর্নীতি আছে, তবে এটি বেড়েছে না কমেছে—সেটি বলা এখনো খুব তাড়াতাড়ি।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তাঁর বাংলাদেশ সফর উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেন, সাবেক আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে দুর্নীতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। গত বছরের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পরও দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি। তিনি জোর দিয়ে বলেন, যেসব প্রভাবশালী ব্যক্তি দুর্নীতির মামলায় অভিযুক্ত, তাদের বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে হবে। যেসব দেশ এ প্রক্রিয়ায় সাফল্য পেয়েছে, সেগুলোই আন্তর্জাতিক দুর্নীতি ধারণা সূচকে ভালো অবস্থান অর্জন করতে পেরেছে।

বাংলাদেশ সফরের গুরুত্ব তুলে ধরে টিআই চেয়ারম্যান জানান, তাঁর এ সফর কেবল প্রতীকী নয়, বরং বৈশ্বিক দুর্নীতিবিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রতি সমর্থন প্রদর্শনের অংশ। এর আগে তিনি মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *