May 23, 2026, 4:59 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রামুতে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, দুই নারী আটক

রামুতে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, দুই নারী আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সামনে একটি ইজিবাইক তল্লাশি করে। এসময় যাত্রী মমতাজ (২০), রোহিঙ্গা ক্যাম্প-২, কুতুপালং এবং মনোয়ারা (৪৫), মাদ্রাসাপাড়া, রামু—দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোনো তথ্য স্বীকার না করলেও পরবর্তীতে মহিলা সৈনিক দ্বারা দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্যসহ চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *