May 23, 2026, 4:59 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কুমিল্লায় মা-মেয়েকে হত্যার অভিযোগে ছেলে-পুত্রবধূ আটক

কুমিল্লায় মা-মেয়েকে হত্যার অভিযোগে ছেলে-পুত্রবধূ আটক

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামনগর গ্রামে ঘরের ভেতর শ্বাসরোধে মা ও মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) বিকেলে এ হত্যাকাণ্ডের পর সন্ধ্যায় মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতরা হলেন—লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা অভিযুক্ত শাহিনের সঙ্গেই একই ঘরে থাকতেন। পারিবারিক কলহের জেরে মা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়দের অভিযোগ, শাহিন একাধিকবার মা ও বোনকে প্রকাশ্যে মারধর করলেও তার স্ত্রী লাকীর ভয়ে কেউ কিছু বলার সাহস পেত না।

নিহতের বড় মেয়ে শিউলী আক্তার বলেন, “আমার বাবা নেই। মা-বোন ভাইয়ের সঙ্গে থাকতেন। দীর্ঘদিন ধরে ভাই ও তার স্ত্রী নির্যাতন চালিয়ে আসছিল। সম্পত্তির লোভেই তারা স্বামী-স্ত্রী মিলে দুজনকে হত্যা করেছে।” তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহিন ও তার স্ত্রীকে আটক করে। তিনি বলেন, “প্রাথমিকভাবে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *