July 3, 2026, 11:28 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ১৪৪ ধারা জারি, কোথাও নেই আইনশৃঙ্খলা বাহিনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ১৪৪ ধারা জারি, কোথাও নেই আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চলমান সংঘর্ষ নিয়ন্ত্রণে হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তবে এলাকাজুড়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনী বা সেনা সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

রোববার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় সংঘর্ষ শুরু হয়। বিকেল সাড়ে ৩টা থেকে পরদিন বিকেল ৩টা পর্যন্ত কার্যকর থাকবে ১৪৪ ধারা। এ সময়ে সভা-সমাবেশ, মিছিল-মিটিং, অস্ত্র বহন এবং পাঁচজনের বেশি লোকের একত্রিত হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সংঘর্ষে এ পর্যন্ত উপ-উপাচার্যসহ প্রায় ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের অনেকে দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়েছেন।

শনিবার রাতে এক ছাত্রীকে দারোয়ান কর্তৃক মারধরের অভিযোগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়, যা রোববার সকাল থেকে ভয়াবহ রূপ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *