April 7, 2026, 6:32 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, বৃহস্পতিবার প্রকাশ করবে ইসি

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, বৃহস্পতিবার প্রকাশ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ তথ্য দেন। তিনি বলেন— “আপনারা অপেক্ষা করেন, কালকে রোডম্যাপ ঘোষণা করা হবে।”

এর আগে গত ৩০ জুলাই ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। খসড়ায় ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়।

পরে গত ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসন ঘিরে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে নির্বাচন কমিশনে। এ বিষয়ে শুনানি শুরু হয় ২৪ আগস্ট, যা শেষ হয়েছে বুধবার।

দাবি-আপত্তি নিষ্পত্তির পর শিগগিরই সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ করবে ইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *