April 7, 2026, 6:33 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চীন সফরে এনসিপির প্রতিনিধি দল

চীন সফরে এনসিপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় ঢাকা থেকে রওনা হন তারা। আগামী ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তাদের।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলে আছেন—সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।

সফরসূচি অনুযায়ী, তারা চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও একটি শিল্পকারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

এনসিপি নেতাদের প্রত্যাশা, এই সফর দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *