April 7, 2026, 6:32 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হাইকোর্টে শপথ নিলেন নতুন ২৫ অতিরিক্ত বিচারপতি

হাইকোর্টে শপথ নিলেন নতুন ২৫ অতিরিক্ত বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ২৫ অতিরিক্ত বিচারপতির শপথ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শপথ বাক্য পাঠ করান।

শপথের আগে কোরআন শরীফ থেকে তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (বিচার) মো. মোয়াজ্জেম হোসেন।

প্রসঙ্গত, সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এই ২৫ জনকে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা রয়েছেন। শপথের মাধ্যমে নিয়োগ কার্যকর হয়।

রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। নতুন বিচারপতিরা অনধিক দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে বিচার বিভাগের কার্যক্রমে নতুন সংযোজন হলো এই ২৫ বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *