April 26, 2026, 2:00 pm
Headline :
সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের

সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনাইমুড়ী | নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম চাঁদপুর গ্রামের বদিউজ্জামান চেরেরাং বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূর নাম পারভিন আক্তার। তিনি ওই বাড়ির সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। অভিযুক্ত ব্যক্তির নাম মনসুর আহমেদ, যিনি প্রবাসীর আপন ছোট ভাই ও জালাল আহমেদের ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মনসুর আহমেদ অত্যন্ত উগ্র মেজাজের লোক। ঘটনার দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি তার বড় ভাইয়ের স্ত্রী পারভিন আক্তারের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে লোহার হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। পারভিন আক্তারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, পারভিন আক্তারকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আতঙ্কে পরিবার ও তিন সন্তান

এই নৃশংস ঘটনার পর থেকে প্রবাসীর তিন সন্তান চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। পারভিন আক্তারের বড় ছেলে মেহেরাজ হোসেন (১৮), মেয়ে মাহাদিয়া আক্তার (১৩) এবং মাত্র ৩ মাস বয়সী শিশু সন্তান জায়ান মারজুক মায়ের ওপর এমন বর্বরোচিত হামলায় মানসিকভাবে ভেঙে পড়েছে। প্রবাসী স্বামী জাহাঙ্গীর আলম সুদূর প্রবাসে থাকায় পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।আইনি ব্যবস্থা

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী জানান, মনসুর ইতিপূর্বেও একাধিক ব্যক্তির ওপর হামলা চালিয়েছেন এবং এলাকায় তার উগ্র আচরণের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *