March 13, 2026, 7:10 pm
Headline :
নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি যুদ্ধবিরতি চায় না ইরান: ইসরায়েলকে ‘চরম শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহু কি নিহত না কি গুরুতর আহত? ইরানি সংবাদমাধ্যমের দাবিতে বিশ্বজুড়ে তোলপাড় নেপালে আরএসপি পারল, বাংলাদেশে এনসিপি কেন পারল না ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন মোংলায় কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান‎ ওসমান হাদি হত্যা: কলকাতা সীমান্ত থেকে ফয়সালসহ ২ জন গ্রেপ্তার

নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের

নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আল আমিন ইসলামী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।শুক্রবার (১৩ মার্চ, ২০২৬) বিকেলে এমপির বাসভবনে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল এই শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলার উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে আলেম-উলামা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম। সোনাইমুড়ী ও চাটখিলের মানুষের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।” সাক্ষাৎকালে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের স্থানীয় পর্যায়ের শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত এমপির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করেন, ztv Bangla Noakhali,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *