March 12, 2026, 9:53 pm
Headline :
মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি যুদ্ধবিরতি চায় না ইরান: ইসরায়েলকে ‘চরম শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহু কি নিহত না কি গুরুতর আহত? ইরানি সংবাদমাধ্যমের দাবিতে বিশ্বজুড়ে তোলপাড় নেপালে আরএসপি পারল, বাংলাদেশে এনসিপি কেন পারল না ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন মোংলায় কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান‎ ওসমান হাদি হত্যা: কলকাতা সীমান্ত থেকে ফয়সালসহ ২ জন গ্রেপ্তার তেলের জন্য হাহাকার: ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ক্ষুব্ধ গ্রাহক, পাম্পে পাম্পে ‘নেই’ নোটিশ

মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

‎মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ডরুমে দায়িত্বরত অবস্থায় সালেহ আহমেদ (৪২) নামে এক কোস্টগার্ড সদস্য বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।

‎বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

‎পরে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। এখান থেকে ডাক্তারি মৃত্যুসনদ সংগ্রহের পর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

‎মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, শুনেছি কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজ হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *