June 12, 2026, 8:15 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৩:৪০

সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে সাময়িক মাইক বিভ্রাটের সৃষ্টি হলে অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়। বিরতির পর আবার অধিবেশন শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার পর অধিবেশন শুরু হয়। সভার শুরুতে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। এ সময় স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল নির্বাচিত হন।

অধিবেশন কিছুক্ষণ মুলতবি হলে বিরতির সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করান।

দুপুর পৌনে একটার দিকে অধিবেশন পুনরায় শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভা পরিচালনা শুরু করলেও মূল সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। মাইকে কথা বলার চেষ্টা করেও শব্দ ঠিকমতো শোনা যায়নি। পরে তিনি হ্যান্ডমাইক ব্যবহার করে বক্তব্য দেন।

স্পিকার বলেন, সংসদ সদস্যরা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞ। যান্ত্রিক ত্রুটির কারণে মাইক ঠিকমতো কাজ না করায় ধৈর্য ধরার আহ্বান জানান।

এ সময় সার্জেন্ট অ্যাট আর্মসের এক সদস্য এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্পিকারের সঙ্গে আলোচনা করেন।

স্পিকার বলেন, ১৭ বছর পর কার্যকর সংসদ পাওয়া গেছে। গণতান্ত্রিক আলোচনার সংস্কৃতি গড়তে ধৈর্য দরকার। জোহরের আজান শুরু হলে অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করেন।

বেলা দেড়টার দিকে বিরতি শেষে অধিবেশন পুনরায় শুরু হয়। স্পিকার জানান, যান্ত্রিক গোলযোগে সাময়িক মুলতবি হয়েছিল। এরপর তিনি বক্তব্য আবার শুরু থেকে প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *