May 22, 2026, 9:40 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ঝিনাইদহে আ.লীগ নেতার পেট্রোল পাম্প কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্রনেতা নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | জেটটিভি বাংলা প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল কেনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে আল মিরাজ নিরব (২৩) নামে এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার মেসার্স তাজ ফিলিং স্টেশনে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নিরব ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ সদর উপজেলা কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে নিরব তাজ ফিলিং স্টেশনে প্লাস্টিক বোতলে তেল নিতে গেলে কর্মচারীরা অপারগতা প্রকাশ করেন। পরে তিনি অন্য পাম্প থেকে তেল সংগ্রহ করে ফেরার পথে দেখেন ওই পাম্পেই অন্য একজনকে বোতলে তেল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ জানালে পাম্প কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বিতর্কিত এই তাজ ফিলিং স্টেশনের মালিক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ ওরফে সৃজনী হারুন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। র‍্যাব-৬ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *