May 22, 2026, 10:18 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রাজধানীতে কিশোরী ও শিশুকে নৃশংস হত্যা: শোকের ছায়া রায়েরবাজার ও হাতিরঝিলে

শাহরিয়ার শারমিন বিন্তি

নিজস্ব প্রতিবেদক | ztvbangla প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা: রাজধানীতে পৃথক দুটি ঘটনায় এক স্কুলছাত্রী ও এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রায়েরবাজার এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে বখাটে যুবক। অন্যদিকে, হাতিরঝিলের একটি নির্মাণাধীন ভবন থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, যাকে ঘিরে ঘেরাও করা হয় থানা।

স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: বখাটে সিয়ামের নিষ্ঠুরতা

রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে এই ঘটনা ঘটে। নিহত বিন্তি রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ছোট ভাই নাবিলকে নিয়ে সবজি কিনতে বাসা থেকে নিচে নেমেছিল বিন্তি। ভাই মসজিদে যাওয়ার পরপরই ওত পেতে থাকা সিয়াম নামে এক তরুণ বিন্তিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে শিকদার মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা নাদিয়া জানান, সিয়াম গত ৩-৪ বছর ধরে বিন্তিকে ফোনে উত্যক্ত করত। এ নিয়ে সিয়ামকে বকাবকিও করা হয়েছিল। হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কোনো বিরোধ থেকে এই হত্যাকাণ্ড। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


হাতিরঝিলে শিশুর রহস্যজনক মৃত্যু: থানা ঘেরাও

এদিকে রাজধানীর পশ্চিম উলন এলাকায় তাসনিন (৬) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ পাওয়া যায়।

স্বজনদের অভিযোগ, শিশুটিকে যৌন নিপীড়ন করার পর হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় পুলিশ মামলা নিতে গড়িমসি করায় বুধবার রাতে এলাকাবাসী হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা নেয় পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের দারোয়ানকে হেফাজতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *