May 23, 2026, 3:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বেনাপোলে চার মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু

বেনাপোলে চার মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় চার মাস বন্ধ থাকার পর ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পর্যন্ত ৯টি ট্রাকে মোট ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুক্র ও শনিবার এসব চাল খালাস হয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে।

বেনাপোল বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, “গত মঙ্গলবার থেকে ভারতীয় ৯ ট্রাকভর্তি ৩১৫ মেট্রিক টন মোটা চাল পেট্রাপোল বন্দরে আমদানি অপেক্ষায় ছিল। ২১ আগস্ট রাতে চালটি বেনাপোলে প্রবেশ করেছে। আরও অনেক চালবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে ঢোকার অপেক্ষায় রয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, চাল আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে। বিশেষ করে কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা কমে যেতে পারে। ভালো মানের চিকন জাতের চাল ৬৭–৭০ টাকার মধ্যে এবং স্বর্ণা জাতের চাল ৫০–৫২ টাকার মধ্যে বাজারে থাকবে।

বেনাপোল স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, “চার মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবারও ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল ঢুকেছে, আরও অনেক ট্রাক ঢোকার অপেক্ষায় রয়েছে।”

বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, “আমদানিকৃত চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং দ্রুত ছাড়করণের জন্য সনদ প্রদান করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *