February 12, 2026, 1:11 am
Headline :
এবার টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমীর বগুড়ার ধুনট উপজেলায় ভোটকেন্দ্রের সামনে ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়াকে (২৫) ছুরিকাঘাত করা হয়েছে। ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫  ‎ভোট উৎসবে যোগ দিতে দুবলারচর ছেড়ে ৮ সহস্রাধিক জেলে লোকালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের ব্যপক প্রস্তুতি ‎মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৯,ঝুঁকিপূর্ণ ৩১ উত্তরে ভোটের বড় ‘ইস্যু’ তিস্তা, কী চান ভোটাররা বাগেরহাটের ৪টি আসনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি, বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন তরুণ ভোটাররা কী কী দেখে সিদ্ধান্ত নিচ্ছেন, কী বলছেন তাঁরা উপকূলের ১০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন, ৬৬ কেন্দ্রে প্রথমবার থাকবে ড্রোনের নজরদারি

‎ভোট উৎসবে যোগ দিতে দুবলারচর ছেড়ে ৮ সহস্রাধিক জেলে লোকালয়ে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দান উৎসবে যোগ দেয়ার জন্য মাছ ধরা বন্ধ রেখে দুবলারচরের শুঁটকি পল্লি ছেড়েছেন ৮ সহস্রাধিক জেলে। গত দুই দিনে এ সকল জেলে নিজ নিজ বাড়ীর পথে রওয়ানা হয়ে গেছেন।

‎দুবলার আলোরকোল থেকে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) মোবাইল ফোনে বলেন, সুদুর বঙ্গোপসাগরের দুবলারচরেও লেগেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢেউ। আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শেলারচর নিয়ে দুবলারচর গঠিত। দুবলার এ চারটি চরে দশ সহস্রাধিক জেলে অবস্থান নিয়ে সাগরে মাছ ধরে শুঁটকি করণ করে থাকেন। এ সকল জেলেদের বেশির ভাগের বাড়ী সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, তালা, বাগেরহাটের মোংলা ও রামপাল এবং খুলনার দাকোপ, পাইকগাছা ও কয়রা উপজেলায়। জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দলের সংসদ সদস্য প্রার্থীরা দুবলারচরে জেলেদের মাঝে জনসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে গেছেন। ভোট দেওয়ার জন্য গত দুই দিনে ৮ সহস্রাধিক জেলে মাছ ধরা বন্ধ রেখে দুবলারচর ছেড়ে বাড়ীর পথে চলে গেছেন। ভোট দিয়ে তারা আবার দুবলারচরে ফিরে আসবেন বলে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন।

‎আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোঃ মোতাসিম ফরাজী বলেন. গত এক যুগে ভোট দিতে পারিনি এবার ভোটের পরিবেশ ফিরে আসায় ভোট দিতে বাড়ী যাচ্ছি।

‎সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার আলোরকোল ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার তানভির হাসান ইমরান মোবাইল ফোনে বলেন, আসন্ন জাতীয় সংসদের ভোট দেওয়ার জন্য গত দুই দিনে প্রায় ৮ হাজার জেলে নিয়ম অনুযায়ী বন বিভাগের অনুমতি নিয়ে দুবলারচর থেকে বাড়ী চলে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *