May 23, 2026, 1:14 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সবকিছু প্রকাশ করে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্রের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে ২৫ থেকে ৩০ জন কিশোর-তরুণকে কানে ধরে উঠবস করানোর ঘটনায় সমালোচনার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত একটি ফেসবুক গ্রুপে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান সর্ব মিত্র চাকমা। পরে নিজের ফেসবুক পেজেও পৃথক এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে সর্ব মিত্র চাকমা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে বহু প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই পুরো ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্য নিয়ে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্যে ক্যাম্পাসে নিবন্ধিত রিকশা চালু করা, যানবাহন চলাচল সীমিতকরণসহ একাধিক প্রস্তাব প্রশাসনের কাছে উপস্থাপন করার কথা উল্লেখ করেন তিনি।কেন্দ্রীয় খেলার মাঠের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি লেখেন, সেখানে এখনো সিসি ক্যামেরা নেই এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। নারী শিক্ষার্থীদের হয়রানি, মোবাইল ও মানিব্যাগ ছিনতাই, সাইকেল চুরিসহ নানা অপরাধ প্রায়ই ঘটে বলে তিনি দাবি করেন। এ ছাড়া বহিরাগতদের উপস্থিতির কারণে নারী শিক্ষার্থীরা মাঠে খেলতে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন—এমন অভিযোগও তার কাছে এসেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তার সব চিন্তাভাবনার কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। একা হাতে বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন এবং অনেক ক্ষেত্রে দায়িত্বের সীমা ছাড়িয়েও কাজ করার চেষ্টা করেছেন। তবে আইন আইনই—এ কথা স্বীকার করে তিনি তার ভুলের দায় নেন।

পদত্যাগের ঘোষণায় সর্ব মিত্র চাকমা বলেন, দায়িত্ব পালনের সময় পরিস্থিতি মোকাবেলায় তাকে কখনো কখনো আইনের সীমা অতিক্রম করতে হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা হারিয়েছেন উল্লেখ করে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট করেন, কোনো অভিমান, চাপ বা প্ররোচনার কারণে নয়—নিজ সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *