April 7, 2026, 3:27 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষে তার কফিন কাঁধে নেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। একই সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ আরও অনেকে কফিন বহনে অংশ নেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে এমন দৃশ্য দেখা যায়। আপসহীন এই নেত্রীকে শেষ বিদায়ের মুহূর্তটি লাখো মানুষের শোককে আরও গভীর করে তোলে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা অংশ নেন।

জানাজা শুরুর আগে স্মৃতিচারণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সবার কাছে তার মায়ের জন্য দোয়া কামনা করেন এবং জীবদ্দশায় কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন।

সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমবেত হতে থাকেন। জানাজার স্থলে জায়গা না পেয়ে খামারবাড়ি, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার ও ধানমন্ডি পর্যন্ত ছড়িয়ে পড়ে জনস্রোত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *