May 22, 2026, 11:37 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সাংবাদিক বিভুরঞ্জনের শরীরে আঘাতের চিহ্ন নেই, ঢাকায় আসছে মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জনের শরীরে আঘাতের চিহ্ন নেই, ঢাকায় আসছে মরদেহ

নিজস্ব প্রতিবেদক

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে চিকিৎসক, পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. শেখ মো. এহসানুল ইসলাম জানান, মরদেহটি পানি থেকে উদ্ধার হওয়ায় হালকা পচনশীল অবস্থায় ছিল। তবে শরীরের ভেতরে বা বাইরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। সতর্কতার অংশ হিসেবে দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পর চূড়ান্ত মত জানানো সম্ভব হবে।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-তে জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। ওই রাতেই ছেলে ঋত সরকার রমনা থানায় সাধারণ ডায়েরি করেন।

পরদিন শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের বলাকির চর এলাকায় মেঘনা নদীতে স্থানীয়রা ভাসমান মরদেহ দেখতে পান। খবর পেয়ে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বিকেল পৌনে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান।

স্বজনেরা জানিয়েছেন, মরদেহ ঢাকায় নেওয়ার পর সিদ্ধেশ্বরীর বাসায় রাখা হবে। সেখান থেকে সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে, বিভুরঞ্জন সরকারের মৃত্যুর আগের দিন সকালে তিনি একটি অনলাইন গণমাধ্যমে ‘খোলা চিঠি’ শিরোনামে লেখা পাঠিয়েছিলেন। ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন’ মন্তব্যসহ পাঠানো ওই লেখায় তিনি ব্যক্তিজীবনের সংকট, পারিবারিক দুর্ভাবনা, আর্থিক টানাপোড়েন এবং গণমাধ্যম-রাজনীতির নানা বিষয় তুলে ধরেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *