April 7, 2026, 11:34 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

যশোরের শার্শায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রবিউল ইসলামের তত্ত্বাবধানে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় শিকারপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি নেতৃত্ব দেন এসআই শেখ আশরাফুল আলম। এ সময় সঙ্গে ছিলেন এএসআই মো. সিলন আলী, এএসআই পুলক কুমার কুন্ডু ও সঙ্গীয় ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের পেছনের এলাকা ঘিরে রাখা হয় এবং জহিরুল ইসলাম কলম (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানকালে আটককৃত জহিরুল ইসলাম কলম শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মেঠোপাড়ার মো. আবু হানিফ বিশ্বাসের ছেলে ছিলেন।

শার্শা থানার ওসি কে.এম রবিউল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। কাউকে ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা নম্বর-১৫ রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *