May 22, 2026, 8:42 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে অবস্থান, রাস্তা অবরোধ

শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে অবস্থান, রাস্তা অবরোধ

জেডটিভি বাংলা ডেস্ক :

শহীদ ওসমান বিন হাদি হত্যার খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সর্বাত্মক অবরোধ শুরু হয়। তবে বিক্ষোভকারীরা দুপুর ১২টার দিকে শাহবাগ মোড়ে পৌঁছাতে শুরু করেন এবং নির্ধারিত সময়ের আগেই রাস্তা অবরোধ করেন।

অবস্থান কর্মসূচির সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন –

“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”

“মোদি না হাদি, হাদি হাদি”

“হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না”

“দালালি না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”

“তুমি কে আমি কে? হাদি হাদি”

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে শহীদ হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নিচ্ছেন।

গত শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন। রোববারও শাহবাগ মোড়ে অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়, এবং আজ তার ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *