May 22, 2026, 11:37 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৭২ বিজিবি সদস্য

নিজস্ব প্রতিবেদক :

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৭২ সদস্য কৃতিত্বপূর্ণ কাজে স্বীকৃতিস্বরূপ পদক পেয়েছেন। বিজিবি দিবস-২০২৫ উপলক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানার শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পদকপ্রাপ্তদের পদক প্রদান করেন।

বিজিবি সূত্র জানায়, এই পদকপ্রাপ্তদের মধ্যে:

১২ জনকে বিজিবি পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বিজিবি পদক (পিবিজিএম), ১২ জনকে বিজিবি পদক-সেবা (বিজিবিএমএস), ২৪ জনকে রাষ্ট্রপতি বিজিবি পদক-সেবা (পিবিজিএমএস)

উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

পদক প্রদান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন এবং ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সকাল ৬টা ৩২ মিনিটে বিজিবি মহাপরিচালক রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন, এবং সকাল ৬টা ৫০ মিনিটে পিলখানার ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি সদর দপ্তরের অভয়ারণ্যে বৃক্ষরোপণ ও সীমান্ত কুঞ্জে ভিভিআইপি রেজিস্টারে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শাহাদতবরণের কারণে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। সেই কারণে বিজিবি দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল এবং পুনরায় ২৯ ডিসেম্বর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *