April 7, 2026, 5:08 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

৩০ ডিসেম্বর বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির প্রথম অভিভাষণ

নিজস্ব প্রতিবেদক :

নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দেশের বিচার বিভাগের শীর্ষ বিচারকদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক স্মারকে জানানো হয়—সুপ্রিম কোর্টের পরামর্শে আয়োজিত এই অভিভাষণে অংশ নেবেন দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাদের এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। গত ২৩ ডিসেম্বর আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, শপথ গ্রহণের তারিখ থেকেই নিয়োগ কার্যকর হবে।

রোববারই বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধান বিচারপতিকে শপথ করান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *