April 6, 2026, 10:02 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

তীব্র শীতের দাপট, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

তীব্র শীতের দাপট, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

জেডটিভি বাংলা ডেস্ক :

মধ্য পৌষে এসে সারা দেশে শীতের তীব্রতা বাড়ছে। রোববার (২৮ ডিসেম্বর) তাপমাত্রা সামান্য বাড়লেও আবহাওয়া অফিস বলছে- ৩১ ডিসেম্বর পর্যন্ত রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার বেলা ১১টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টায় সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে- ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি।

বিভাগীয় শহরগুলোর মধ্যে সকালে রাজশাহী, রংপুর ও বরিশালে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি; ময়মনসিংহে ১৩ দশমিক ৩, সিলেটে ১৪ দশমিক ৮, খুলনায় ১৩ দশমিক ৮ এবং চট্টগ্রামে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা নামতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌরুট ও সড়কযোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

আজ রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে; তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি থাকবে প্রবল। ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৯ ডিসেম্বর তেমন পরিবর্তন হবে না। ৩০ ডিসেম্বর রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, আর নদী অববাহিকায় কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা দিতে পারে। সেদিন রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। ৩১ ডিসেম্বর রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *