May 22, 2026, 10:22 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গুলশানের ঠিকানায় ভোটার হলেন তারেক-জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান রাজধানীর গুলশানের একটি ঠিকানায় ভোটার হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

ভোটার নিবন্ধনে তাদের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে – বাসা নম্বর এন ই-ডি৩/বি, ওয়ার্ড ১৯, গুলশান অ্যাভিনিউ, পোস্ট কোড ১২১২। বর্তমানে তারা ধানমণ্ডি ১৫ নম্বরে ধানমণ্ডি আবাসিক এলাকার একটি বাসা থেকে ভোট দানের জন্য নিবন্ধিত হয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তারেক ও জাইমা রহমান ঢাকা-১৭ আসনের আওতাধীন গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এর আগে তারেকের স্ত্রী ডা. জুবাইদা রহমানও গুলশান-২, ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছিলেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো আইনগত জটিলতা নেই।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর ৩ মাস নির্বাসনের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *