May 22, 2026, 10:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করতে কালীগঞ্জের ভোটার হচ্ছেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজের ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছেন বিএনপির প্রার্থী রাশেদ খান। এর আগে তিনি ছিলেন ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তনের আবেদন জমা দেন তিনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাশেদ খান পূর্বে সদর পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এবার তিনি কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং পৌরসভা থেকে প্রয়োজনীয় প্রত্যয়নপত্রও সংগ্রহ করেছেন।

ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম ইতোমধ্যে সংগ্রহ করেছেন রাশেদ খান। তিনি বলেন, “আমি কালীগঞ্জ পৌরসভার ভোটার হওয়ার জন্য আবেদন করেছি। আবেদনটি কমিশন গ্রহণ করেছে। যেহেতু আমি কালীগঞ্জে নির্বাচন করব, তাই এখানকার ভোটার হওয়াই স্বাভাবিক ও যুক্তিযুক্ত। কালীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে একটি নতুন ও উন্নত কালীগঞ্জ গড়তে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *