May 22, 2026, 10:15 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মিসরের ফুটবলের রাজা সালাহ: ফর্মের প্রশ্ন, কিন্তু প্রমাণে জয়

স্পোর্টস ডেস্ক :

গত মৌসুমে লিভারপুলের প্রাণভোমরা ছিলেন মোহাম্মদ সালাহ। একের পর এক গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন তিনি। লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগে পুনরুদ্ধারের জন্যও নিজের ফর্ম ধরে রাখার প্রত্যাশা ছিল মিসরীয় এই ফরোয়ার্ডের।

কিন্তু চলতি মৌসুমে শুরু থেকেই খেলার সুযোগ পাচ্ছেন না সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের ইন্টার মিলানের ম্যাচেও দলবদল হয়নি। এরপর থেকেই ফুটবল বিশ্বে বিতর্কের জন্ম হয়, লিভারপুল বস আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সালাহ নিজেই প্রকাশ্যে বলেন,

“আগে আমাদের ভালো সম্পর্ক ছিল, হঠাৎ সবকিছু বদলে গেছে। ৯০ মিনিট ধরে বেঞ্চে বসানো হয়, কেউ আমাকে দায়িত্বশীল মনে করছে না। মনে হচ্ছে আমাকে বলির পাঠা বানানো হয়েছে।”

এই বিতর্কের মাঝেই ৩৩ বছর বয়সী সালাহ প্রমাণ করে দিয়েছেন যে, তার ফুটবল জীবন ফুরিয়ে যায়নি। জাতীয় দলের জার্সিতে গোল করে তিনি আফ্রিকা কাপ অব নেশন্সে মিসরের জয় নিশ্চিত করছেন।

টুর্নামেন্টে মিসরের দুই ম্যাচের ফলাফল যথেষ্ট শক্তিশালী। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমে দল পিছিয়ে পড়লেও যোগ করা সময়ে গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন সালাহ। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ১০ জনের দলে লাল কার্ডে একজন বাদ পড়ার পরও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিসরের ফুটবলের রাজা।

ফলে, সালাহর ফর্ম নিয়ে বিতর্ক থাকলেও মাঠে প্রমাণ দিয়েছেন তিনি এখনও মিসরের জন্য অপরিহার্য। লিভারপুল বা জাতীয় দলে, গোলের মাধ্যমে সালাহ নিজের মান বজায় রাখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *