April 7, 2026, 1:38 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন যোগ দিলেন বিএনপিতে

নিজস্ব প্রতিবেদক :

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন আজ (২৭ ডিসেম্বর) বিএনপিতে যোগ দিয়েছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলের সঙ্গে যুক্ত হন। যোগদানের সময় রাশেদ খাঁন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ফুলের তোড়া দেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি দলের নেতাকর্মীদের অনুরোধ করেন, রাশেদ খাঁনের সঙ্গে মিলিতভাবে কাজ করে তাকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে।

এর আগে রাশেদ খাঁন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় রাজনীতি ও আন্দোলনে যুক্ত থেকেছি। দলের সাধারণ সম্পাদক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। তবে সম্পর্ক সবসময় মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে। দল ও সহযোদ্ধাদের জন্য শুভকামনা রইলো।’

তবে পদত্যাগের পর তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ-৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *