April 7, 2026, 11:35 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

পীরগঞ্জে মোটরসাইকেল চুরির দায়ে স্কুলশিক্ষক আটক

পীরগঞ্জে মোটরসাইকেল চুরির দায়ে স্কুলশিক্ষক আটক

রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন এক স্কুলশিক্ষক। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চতরা হাট এলাকায় এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে শনাক্ত করার পর জনতা ধাওয়া দিয়ে আটক করেন ওই শিক্ষককে। আটক ব্যক্তির নাম মো. জামাত আলী (পিতা মুনসুর আলী)। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর থানার রসুলপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা এবং বৈষ্ণবদাশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।

একজন শিক্ষক এমন অপরাধে জড়িত থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকের প্রশ্ন—“যিনি শিক্ষার্থীদের নৈতিকতা শেখানোর দায়িত্বে আছেন, তিনিই যদি চুরির মতো কাজে ধরা পড়েন, তবে সমাজ কোথায় দাঁড়াবে?”

ঘটনার পর এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *