April 7, 2026, 3:10 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জোবায়দা ও জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনে তারা ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দুপুর ১২টা ২০ মিনিটে তারা ভবনে পৌঁছান। এরপর ১২টা ২৬ মিনিটে ভোটার নিবন্ধনের জন্য প্রবেশ করেন। সেখানে ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাইসহ সব কার্যক্রম সম্পন্ন হয়। নিবন্ধন শেষে ১২টা ৪৫ মিনিটে জাইমা রহমান ভবন ত্যাগ করেন।

সরেজমিনে দেখা গেছে, এ সময় নির্বাচন কমিশন ভবন ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিলেন, গুরুত্বপূর্ণ প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছিল এবং আশপাশে বাড়তি নজরদারি রাখা হয়েছিল।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সাধারণ নাগরিকদের মতোই নিয়ম অনুসরণ করে তাদের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে কোনো আইনি জটিলতা ছিল না। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসনের পর ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তারেক রহমান ও তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *