May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভোটার নিবন্ধনে ইসিতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর এবার ভোটার তালিকায় নাম লেখাতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হিসেবে নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন তিনি।

শনিবার দুপুর ১টা ১ মিনিটে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে পৌঁছান তারেক রহমান। ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যমান আইন অনুযায়ী তার ভোটার হতে কোনও আইনি বাধা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুসারে যেকোনো যোগ্য নাগরিককে যেকোনো সময় তালিকাভুক্ত করার ক্ষমতা কমিশনের রয়েছে।

এ কারণে সাধারণ নাগরিকদের মতোই তারেক রহমানের ক্ষেত্রেও প্রচলিত নিয়মে তথ্য যাচাই, ছবি তোলা এবং আঙুলের ছাপ নেওয়াসহ সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ইসি।

তারেক রহমানের সঙ্গে এসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসিতে আসার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তারেক রহমান। ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলে নির্বাচনী কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *