May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা শাহবাগের শহীদ হাদি চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন এবং রাতভর সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন।

সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন—হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।

শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন—এ তথ্য জানার পর ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে শাহবাগ মোড় থেকে সরিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়। পরে দুপুরে তারা আবারও হাদি চত্বরে ফিরে এসে কর্মসূচি শুরু করে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দ্রুত বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *