May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

হাদির কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে পৌঁছে ফাতেহা পাঠ ও দোয়া করেন। কিছু সময় অবস্থান শেষে এলাকা ত্যাগ করেন তিনি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হতে সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন তারেক রহমান। এরপর ধানমন্ডিতে শ্বশুরবাড়িতে এবং পরে এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মাকে দেখার কথা রয়েছে তার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *