April 7, 2026, 3:17 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

‘ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে এ আদর্শগত শত্রুর বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছেন। বিজয় তার দলের তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)-র দ্বিতীয় রাজ্য সম্মেলনে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন একা লড়ার (‘একলা চলো’ নীতি) কথাও ঘোষণা করেন।

মাদুরাইয়ের পারাপাথিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত সমাবেশে বিজয় বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকে-কে ‘রাজনৈতিক শত্রু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “সিংহ সব সময়ই সিংহ। একবার গর্জন করলে শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে মাত্র একটি।”

বিজয় স্পষ্ট করেন, তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না এবং টিভিকে কোনো দলকে ভয় পায় না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজয় নিজেকে তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, যেখানে ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে-র বিকল্প হিসেবে ভোটারদের সামনে আসবেন।

উল্লেখ্য, টিভিকে-র মাধ্যমে বিজয় গত বছর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনই তার প্রথম নির্বাচনী লড়াই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *