April 7, 2026, 3:11 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

খালি পায়ে মাটিতে পা রেখে জন্মভূমি স্পর্শ করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ ১৭ বছর তিন মাস পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার দীর্ঘ নির্বাসন অধ্যায়।

ফ্লাইট অবতরণের পর বেলা সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে টার্মিনাল থেকে বেরিয়ে আসেন তিনি। এ সময় বিএনপির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। বিমানবন্দরের বাইরে হাজারো নেতা–কর্মী স্লোগান ও ব্যানার–প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

টার্মিনালের বাইরে এসে খালি পায়ে মাটিতে পা রাখেন তারেক রহমান। হাতে এক মুঠো মাটি তুলে নিতে দেখা যায় তাকে। মুহূর্তটি ঘিরে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে তিনি একটি বাসে করে সংবর্ধনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।

ভোর থেকেই বিমানবন্দর ও আশপাশের সড়কগুলোতে তাকে এক নজর দেখতে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ। ‘স্বাগতম তারেক রহমান’—এমন স্লোগানে পথে পথে সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ করা যায়। বাসটি বিমানবন্দর এলাকা ছাড়ার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে অভিবাদন জানান।

বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে ভাষণ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *