May 22, 2026, 10:15 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বরিশাল থেকে ঢাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিশাল লঞ্চ ও বাসের বহর

বরিশাল প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশালের নদী বন্দরে প্রস্তুত করা হয়েছে চারটি বিশালাকৃতির লঞ্চ। বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে ভাড়া করা এই লঞ্চগুলো বিকেল নাগাদ নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

বরিশাল জেলার ১০টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকেই বাসস্ট্যান্ডে ভিড় করছেন। লঞ্চে রশি বেঁধে নিজ নিজ কর্মীদের জন্য জায়গা নির্ধারণ করা হচ্ছে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন জানান, বরিশাল জেলা থেকে ৪টি লঞ্চ এবং ২০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিজেদের উদ্যোগে আরও হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছে। মহানগর থেকেও দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন জানিয়েছেন, বরিশাল থেকে প্রায় ৫ লক্ষাধিক নেতাকর্মী সড়ক ও নদী পথে ঢাকায় যাত্রা করবে। তিনি বলেন, “তারা স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।”

নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে, এবং দল মনে করছে, দেশে নেতার ফেরার এই মুহূর্ত ভোট ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *