May 22, 2026, 10:15 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিপিএল নিয়ে দুই লক্ষ্য ঘোষণা করলেন নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক :

নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রথমবারের মতো বিপিএল আয়োজনে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে সর্বশেষ বিপিএলে সভাপতির দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। বুলবুল বলেন, এবারের বিপিএল দুটি মূল লক্ষ্য পূরণ করবে।

তিনি বলেন, “প্রথম লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন বিপিএল আয়োজন করা। দ্বিতীয় লক্ষ্য, বিপিএলের মাধ্যমে টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় দলের প্রস্তুতি নেওয়া, যা অদূর ভবিষ্যতের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ হবে।”

বুলবুল আরও জানান, মাঠে খেলা সুন্দরভাবে আয়োজন করতে নিরাপত্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। “আমাদের কাজ হচ্ছে খেলাটি সুন্দরভাবে মাঠে আয়োজন করা। আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য ডিপার্টমেন্টের নির্দেশনা আমরা অনুসরণ করছি এবং পরিস্থিতি অনুযায়ী কাজ করছি,” তিনি বলেন।

তিনি যোগ করেন, বিপিএল গভর্নিং কাউন্সিল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে। “এখনও বিপিএল শুরু হয়নি। ফ্র্যাঞ্চাইজিদের তাদের ভূমিকা পালন নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আমরা সেগুলো দেখছি,” বুলবুল বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *