April 7, 2026, 1:55 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাকায় যাচ্ছেন মাদারীপুরের ৩০ হাজার বিএনপি নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও প্রস্তুতি। মাদারীপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো ঢাকায় সমবেতভাবে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছে। মাদারীপুর জেলা থেকে পাঁচটি উপজেলা থেকে প্রায় ৩০ হাজার নেতা-কর্মী ঢাকায় যাবে। এ জন্য প্রায় আড়াই শতাধিক বাস ও অসংখ্য মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দায়িত্ব ভাগ করে নিয়েছেন।

জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির বলেন, “এতদিন পর আমরা নেতাকে সামনা-সামনি দেখব এবং দেশের ভেতর থেকেই নেতৃত্ব পাব। ঢাক-ঢোল বাজিয়ে স্বাগত অনুষ্ঠানে অংশ নেব।”

জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু জানান, “২৫ ডিসেম্বর সকাল ৬টায় মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু হবে। সকাল ৯টার মধ্যে বাড্ডা এলাকার ৩০০ ফিট রাস্তায় সবাই সমবেত হবে।” তিনি আরও বলেন, “আমাদের নেতার প্রত্যাবর্তনের দিন আমরা সব অপশক্তি, লুটেরা, ভোটচোর ও সন্ত্রাসীদের উৎখাত করে সুন্দর দেশ গড়ে তোলার কাজে পাশে থাকব। জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, “মাদারীপুর-২ আসনের রাজৈর ও সদর উপজেলা থেকে প্রায় ৫ হাজার নেতা-কর্মী অংশ নেবেন। জেলা ও ইউনিয়ন পর্যায়ের মোট গাড়ি সংখ্যা ২০০-২৫০ ছাড়াবে।”

মাদারীপুর বাস মালিক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন সান্টু জানান, জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় তিন শতাধিক বাস রয়েছে, যা বিভিন্ন সংগঠন ভাড়া করছে।

উল্লেখ্য, তারেক রহমান ২০০৮ সালে দেশ ত্যাগ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর মামলা থেকে মুক্তি পাওয়ার পর এবার মা বেগম খালেদা জিয়ার মৃত্যুশয্যায় থাকায় ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *