May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিএনপি–জমিয়তে উলামায়ে ইসলাম নির্বাচনী সমঝোতা: ৪টি আসনে জমিয়তের প্রার্থী অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। সমঝোতার আওতায় জমিয়ত যে আসনে প্রার্থী দেবে, সেসব আসনে বিএনপি প্রার্থী দেবেন না। একইভাবে, বিএনপির আসনেও জমিয়ত প্রার্থী দেবে না।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই পক্ষ এই ঘোষণা দিয়েছেন।

বিএনপি এই সমঝোতার মাধ্যমে জমিয়তকে চারটি আসনে প্রার্থী দিতে ছাড় দিয়েছে। আসনগুলো হলো:

নিলফামারী-১ (ডোমার-ডিমলা) : মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) : মুফতী মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) : মাওলানা মোঃ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) : মাওলানা জুনায়েদ আল-হাবীব।

এই সমঝোতা অনুযায়ী, উভয় দল একে অপরের প্রার্থীকে প্রতিহত করবে না, যা নির্বাচনী মাঠে ঐক্য বজায় রাখার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *