May 22, 2026, 10:22 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

‎দেশে ফিরছেন তারেক রহমান, পিরোজপুর থেকে ঢাকা যাচ্ছেন ৩০ হাজার সমর্থক

নিজস্ব প্রতিবেদক :

আগামী ২৫ ডিসেম্বর, প্রায় ১৮ বছরের নির্বাসনের পর, দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে পিরোজপুরে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা যায়, ৬টি লঞ্চ এবং শতাধিক বাসের ব্যবস্থা করে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা বিএনপি কয়েক দিন ধরে প্রস্তুতি বৈঠক করছে। ঢাকা যাওয়া প্রস্তুতি কমিটি-এর আহ্বায়ক করা হয়েছে জেলা কমিটির সাবেক ও বর্তমান সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে। তিনি জানান, নেতাকর্মীদের সুবিধার্থে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে লঞ্চ ছাড়বে, যেখানে রাতের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। পরের দিন, ২৫ ডিসেম্বর ভোরে শহর ও জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক বাস নেতাকর্মীদের নিয়ে ঢাকায় রওনা হবে।

জেলা নেতারা জানিয়েছেন, এই যাত্রা শুধু তারেক রহমানকে বরণ করার জন্য নয়, সমর্থকদের উজ্জীবিত হওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *