March 1, 2026, 4:43 am
Headline :
যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা: সুরক্ষিত ভবনে যেভাবে নিহত হলেন খামেনি ইরানে হামলায় মার্কিনি হতাহত হতে পারে, সতর্কতা ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘অপ্রতিরোধ্য জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ পরিষদের ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলা, তেহরানে আগুনের কুণ্ডলী বকেয়া ৪৬ হাজার কোটি টাকা: গরমে ভয়াবহ লোডশেডিংয়ের মুখে দেশ! দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করলেন প্রধানমন্ত্রী রাজধানীতে কিশোরী ও শিশুকে নৃশংস হত্যা: শোকের ছায়া রায়েরবাজার ও হাতিরঝিলে থানা চালান আপনি না, চালায় হেলাল’: ওসির সামনেই পুলিশকে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি সবুজের মাঝে রাজসিক শুভ্রতা: নজর কাড়ছে বাগেরহাটের ‘পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদ’ কোস্টগার্ড ১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে এক বছরে

মেঘনা পেট্রোলিয়ামের আয়ে ১ হাজার ৮৩৮ কোটি টাকার ফারাক, স্থায়ী আমানত ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত জ্বালানি খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে ১ হাজার ৮৩৮ কোটি টাকার ফারাক ধরা পড়েছে।
নিরীক্ষা প্রতিষ্ঠান হক ভট্টাচার্য দাস অ্যান্ড কোম্পানি এর নিরীক্ষায় দেখেছে, কোম্পানিটি প্রতিবেদনে আয় দেখিয়েছে ২৯,৩৪৭ কোটি টাকা, তবে ভ্যাট রিটার্ন অনুযায়ী আয় মাত্র ২৭,৫১০ কোটি টাকা। ফলে উল্লেখযোগ্য গরমিল লক্ষ্য করা গেছে।

এছাড়া কোম্পানিটির স্থায়ী আমানত (এফডিআর)ও ঝুঁকির মধ্যে রয়েছে। মেঘনা পেট্রোলিয়াম বিভিন্ন ব্যাংকে মোট ১,২৫৭ কোটি টাকা এফডিআর বিনিয়োগ করেছে। তবে ব্যাংকগুলোর বর্তমান তারল্য সংকটের কারণে বিনিয়োগ নগদায়নে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে আমানতের বিপরীতে ৬১ কোটি ৩৩ লাখ টাকা সুদ আয় হিসেবে দেখানো হয়নি।

নিরীক্ষকরা সতর্ক করে জানিয়েছেন, এই ফারাক ও ব্যাংকগুলোর তারল্য সংকট কোম্পানির উচ্চ ঋণ ঝুঁকি নির্দেশ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *