May 22, 2026, 10:15 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ঢাকা ক্যাপিটালসের দলে দেশি কোচের আধিক্য, কারণ জানালেন সহকারী কোচ

স্পোর্টস ডেস্ক :

আসন্ন বিপিএলের জন্য ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে। প্রধান কোচ হিসেবে দলের একমাত্র বিদেশি কোচ টবি র‍্যাডফোর্ড থাকলেও বাকি কোচিং স্টাফ প্রায় সবাই দেশি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি।

জ্যাকি বলেন, “দলের কোচিং প্যানেল মূলত দেশি কোচদের ওপর নির্ভরশীল। বিদেশি কোচের সংখ্যা কম রাখার কারণ হলো, বিদেশিরা আমাদের খেলোয়াড়দের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। বিশেষ করে ফিজিও ও ট্রেইনারদের ক্ষেত্রে স্থানীয় স্টাফরা বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা খেলোয়াড়দের শারীরিক অবস্থা ও সমস্যা ভালোভাবে জানে।”

তিনি আরও জানান, স্থানীয় কোচিং স্টাফরা আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের পরিচালনায় অভিজ্ঞ। “ফ্র্যাঞ্চাইজি স্থানীয়দের সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে তাদের দক্ষতা দেখানোর জন্য। এভাবে খেলোয়াড়দের শেখানোর সুযোগও বৃদ্ধি পায়,” জ্যাকি যোগ করেন।

ডিফারেন্ট গেম প্ল্যান নিয়ে দলের কৌশল সম্পর্কে তিনি বলেন, “দল হিসেবে আমরা প্রতিপক্ষের জন্য একাধিক গেম প্ল্যান তৈরি রাখি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সেগুলো প্রয়োগ করা হয়। প্রতিটি দলের জন্য দুই-তিনটি ভিন্ন প্ল্যান থাকে, কখন কোন প্ল্যান কাজে লাগবে, সেটি খেলার সময় নির্ধারণ করা হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *