
নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আল আমিন ইসলামী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।শুক্রবার (১৩ মার্চ, ২০২৬) বিকেলে এমপির বাসভবনে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল এই শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলার উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে আলেম-উলামা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম। সোনাইমুড়ী ও চাটখিলের মানুষের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।” সাক্ষাৎকালে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের স্থানীয় পর্যায়ের শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত এমপির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করেন, ztv Bangla Noakhali,