April 6, 2026, 10:06 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

খালেদা জিয়ার জানাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি নেতা দুদু

নিজস্ব প্রতিবেদক :

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি নেতাকর্মীদের সঙ্গে জানাজাস্থলে আসেন।

এদিকে জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশগেট খুলে দেওয়া হলে জনস্রোত প্লাজা এলাকায় ঢুকে পড়ে। জানাজার জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ উন্মুক্ত রাখা হয়েছে।

শোকার্ত অনেকেই বলছেন, আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা তারা ভুলতে পারবেন না। নরসিংদী থেকে আসা আমির হোসেন জানান, “বাড়িতে থাকতে পারিনি, নিজের টাকায় প্রিয় নেত্রীর জানাজায় আসলাম।” নারায়ণগঞ্জের ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, “এরকম সাহসী দেশপ্রেমিক নেত্রী আর আসবে কি না, সন্দেহ।”

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *