February 22, 2026, 3:00 am
Headline :
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে জামাই-শাশুড়িসহ নিহত ৫ ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম কর্মীর প্রতি নেতার ভালোবাসা: তারেক রহমানকে নিয়ে তরিকুলের আবেগঘন স্ট্যাটাস দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। মন্ত্রিসভা গঠনে কিন্তু কোন নতুন উত্তর পাইনি।’  সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান নোয়াখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাসুদের রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

যশোরে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক :

যশোরে টানা তীব্র শীতে সাধারণ মানুষ ও কৃষকেরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। গত দুই দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার পরও রোববার তাপমাত্রা সামান্য বাড়লেও সারাদিন সূর্যের দেখা মেলেনি।

বিমানবাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার ১০.৮ ডিগ্রি, শনিবার ৮.৮ ডিগ্রি এবং শুক্রবার ৯ ডিগ্রি রেকর্ড করা হয়। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ভোর থেকে শহর জুড়ে মানুষ জবুথবু হয়ে চলাচল করছেন।

দিনমজুর, রিকশাচালক ও শ্রমিকদের জন্য শীত আরও কষ্টদায়ক। শহরের ফুটপাত ও বাজারে গরম কাপড়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর চাপও বেড়েছে, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে কৃষিকাজেও। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন জানান, ঘন কুয়াশা ও ঠান্ডার কারণে রবি ফসল, বোরো ধানের বীজতলা এবং মৌ খামারিদের ক্ষতির আশঙ্কা রয়েছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত ফসল পর্যবেক্ষণ করছেন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

শহরের রিকশাচালক আমিরুল বলেন, “কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে যাত্রী কম, তবু জীবিকার তাগিদে প্রতিদিন ঘর ছেড়ে বের হতে হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *